জনসংহতির অপহূত নেতা-কর্মীরা মুক্তি পাননি
রাঙামাটির বরকল ও লংগদু উপজেলার সীমানা জোড়টিলা থেকে জনসংহতি সমিতির নেতা কর্মলা গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত মুক্তি পাননি। তবে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় দুজন জনপ্রতিনিধি ও হেডম্যান জানিয়েছেন, অপহূত ব্যক্তিরা সুস্থ ও নিরাপদ আছেন। অপহূত ব্যক্তিদের মধ্যে জনসংহতি সমিতি যে ৪৭ জনের নাম নিশ্চিত করেছে, তাঁদের মধ্যে ১০ জন পার্বত্য চুক্তি অনুযায়ী সরকারের কাছে অস্ত্র জমাদানকারী সাবেক সশস্ত্র সংগঠন শান্তি বাহিনীর সদস্য। তাঁরা সবাই জনসংহতি সমিতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে শনিবার নিজেদের এলাকায় ফিরছিলেন।এদিকে গতকাল রোববার সকাল ১০টায় রাঙামাটি শহরের রাজমণিপাড়া এলাকা থেকে মনোশ্রী চাকমা (৪৮) নামের এক সরকারি কর্মচারীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। তিনি জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতার ভাই বলে জানা গেছে।