প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের আয়োজনে অবৈধ পথে সীমান্ত পারাপার, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, চোরাচালান রোধে গতকাল রোববার জনসচেতনতামূলক সভা হয়েছে। সদর উপজেলার বালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। ওই জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কোরবান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রুহুল আমিন।