প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত গতকাল বুধবারের জনসভা স্থগিত করা হয়েছে। জনসভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেওয়ার কথা ছিল। দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির রায় দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডাকায় সভাটি স্থগিত করা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি