জনসভায় আসার পথে নেতা-কর্মীদের ওপর হামলা হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে আজ রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় আসার পথে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা করছেন চার দলের স্থানীয় নেতারা। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চারদলীয় জোটের নেতারা এই আশঙ্কা প্রকাশ করেন।বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে সেসব স্থানে নিরাপত্তাব্যবস্থা নিতে প্রশাসনের সহায়তা চান চার দলের নেতারা। ঝুঁকিপূর্ণ স্থানগুলো হলো: সদরের মুনিগঞ্জ ও দড়াটানা সেতু এলাকা, বাগেরহাট বাস টার্মিনাল, দেপাড়া ও যাত্রাপুর এলাকা, কচুয়া উপজেলার বাধাল বাজার ও সাইনবোর্ড মোড় এবং মোরেলগঞ্জ ফেরিঘাট।আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা গত শুক্রবার সন্ধ্যায় শরণখোলা ও কচুয়ায় বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা এবং চিতলমারীতে বিএনপির কার্যালয় ও রোডমার্চের পোস্টারে অগ্নিসংযোগ করে বলে প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করা হয়।প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, জ্যেষ্ঠ সহসভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আলী রেজা, জেলা জামায়াতের নায়েবে আমির রেজাউল করিম, সেক্রেটারি জেনারেল আবদুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।