জনসভায় ১৪৪ ধারা জারির প্রতিবাদ রানীনগর বিএনপির
নওগাঁর রানীনগরে বিএনপির জনসভায় ১৪৪ ধারা জারির প্রতিবাদে উপজেলা বিএনপি গতকাল শুক্রবার সংবাদ সমেঞ্চলন করেছে।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানীনগর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান। এতে উল্লেখ করা হয়, বিদ্যালয় কর্তৃপক্ষ, থানার পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এমনকি পুলিশ সুপারের অনুমতি নেওয়াসহ সব নিয়মকানুন মেনেই গত বৃহস্পতিবার জনসভার আয়োজন করা হয়। এর পরও স্বৈরাচারী কায়দায় জনসভা পণ্ড করা হয়েছে।সংবাদ সমেঞ্চলনে জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন, আত্রাই থানা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, জাকির হোসেন, মোখলেছুর রহমান, এমদাদুল ইসলাম, মোজাক্কির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে রানীনগর উপজেলা বিএনপি স্থানীয় আবাদপুকুর হাইস্কুল মাঠে জনসভা আহ্বান করে। ওই জনসভায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বগুড়া-৩ আসনের সাংসদ আবদুল মমিন তালুকদারকে বিশেষ অতিথি করা হয়। এর প্রতিবাদে রানীনগর, আত্রাই ও আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা ফোরাম ওই দিন একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করলে স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।