প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জনসমাগমপূর্ণ স্থানে ধূমপান বন্ধ করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। আইনের যথাযথ প্রয়োগ ও সচেতনতামূলক প্রচারণা ছাড়া ধূমপান নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে তিনি জানান। গতকাল মঙ্গলবার সিলেট জেলা প্রশাসন আয়োজিত ‘তামাকবিরোধী আইনের প্রয়োগ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জেড এম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হাসান, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের ধূমপানবিরোধী প্রকল্পের সমন্বয়কারী মাসুম বিল্লাহ প্রমুখ।