জনসমাগম এলাকা গণপরিবহন ধূমপানমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের আওতাধীন জনসমাগম এলাকা ও গণপরিবহন ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রংপুর সিটি করপোরেশনের সভাকক্ষে এক সভায় সিটি মেয়র সরফুদ্দীন আহমেঞ্চদ এ ঘোষণা দেন।
রংপুর সিটি করপোরেশন ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) যৌথ উদ্যোগে ওই সভা হয়। এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্যানেল মেয়র গোলাম কবীর, তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের ফোকাল পারসন সুশান্ত ভৌমিক প্রমুখ। বক্তব্য দেন শ্যাডোর নির্বাহী পরিচালক সারোয়ার জামিল খোন্দকার, মনোস্বিতা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা বেগম, আহসান হাবীব, এসিডির অনুষ্ঠান কর্মকর্তা হোসনে আরা পারভীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রতি বছর ১২ লাখ মানুষ তামাকজনিত রোগ যেমন ফুসফুসের ক্যানসার, মস্তিষ্কের রক্তক্ষরণ, হূদেরাগ, শ্বাসজনিত সমস্যা আরও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এসব রোগের কারণে চিকিৎসা খাতে সরকারের প্রতিবছর পাঁচ হাজার ১০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ আইন অমান্য করে জনসমাগম এলাকা ও গণপরিবহনে ধূমপানের কারণে দেশে প্রতিবছর চার কোটি ২০ লাখ অধূমপায়ী পরোক্ষ ধূমপানের শিকার হয়।
মেয়র সরফুদ্দীন আহমেঞ্চদ বলেন, স্বাস্থ্যসমঞ্চত নগর গড়ে তুলতে জনসমাগম এলাকা তথা শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবাদানকারী সংস্থা, সরকারি-বেসরকারি কার্যালয়, আচ্ছাদিত সব ধরনের কর্মক্ষেত্র, রেস্টুরেন্ট, যাত্রী ছাউনি, পাবলিক টয়লেট, মেলা, প্রেক্ষাগৃহ বা গণপরিবহনকে ধূমপানমুক্ত করতে গাইড লাইন প্রণীত হয়েছে। গাইড লাইনটি সিটি করপোরেশন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৌর এলাকায় কার্যকর হবে। এটি বাস্তবায়ন হলে রংপুর সিটি করপোরেশন একটি স্বাস্থ্যসমঞ্চত ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে উঠবে।