জনসমাগম স্থলে বিনা মূল্যে ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সহযোগিতায় রাজধানীর সব ‘পাবলিক প্লেসে’ বিনা মূল্যে ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
গতকাল সোমবার গুলিস্তানের বিটিসিএল প্রাঙ্গণে এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন সাঈদ খোকন। যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বিটিসিএল ও ডিএসসিসি।
বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী খান মো. বিলাল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন। বিটিসিএলের ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রধান কর্মাধ্যক্ষ খান আতাউর রহমান, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।