শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে জনসাধারণকে সম্পদে পরিণত করতে হবে। দেশের মানুষকে এক ঘণ্টা বেশি কাজ করতে হবে। তাহলে দেশে প্রতিদিন ১৫ কোটি ঘণ্টা বেশি কাজ হবে। এভাবেই দেশ এগিয়ে যাবে।শিক্ষামন্ত্রী গতকাল শনিবার ভোলা সরকারি বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-২ আসনের সাংসদ ও প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র তোফায়েল আহমেদ, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান ও ভোলা-১ আসনের সাংসদ আন্দালিব রহমান।বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সচিব এম মোকাম্মেল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম, পুলিশ সুপার বশির আহাম্মেদ, ভোলা পৌরসভার চেয়ারম্যান গোলাম নবী আলমগীর ও বুয়েটের শিক্ষক মাকসুদ হেলালী। অনুষ্ঠান পরিচালনা করেন সামস উল আলম।সকালে শহরে শোভাযাত্রা বের হয়। দুপুরে হয় স্মৃতিচারণামূলক অনুষ্ঠান। সন্ধ্যায় স্থানীয় ও ঢাকার শিল্পীরা গান পরিবেশন করেন।