জনস্বার্থে আইনি চর্চা বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার ‘জনস্বার্থে আইনি চর্চা’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনে এ কর্মশালার উদ্বোধন করেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উপাচার্য আবদুল খালেক। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উদ্যোগে এই কর্মশালায় ব্লাস্টের রাজশাহী শাখার ক্লিনিক অ্যাডভাইজার ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক হাসিবুল আলম প্রধান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের সভাপতি এম আহসান কবির। কর্মশালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।