জন্ম অসাংবিধানিক হলে সংবিধান তো ছুড়ে ফেলবেনই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় গিয়ে সংবিধান ছুড়ে ফেলে দেওয়া খালেদা জিয়ার পক্ষেই সম্ভব। কারণ তাঁদের জন্ম স্বৈরশাসকের হাত ধরে, অসাংবিধানিকভাবে। জন্ম অসাংবিধানিকভাবে হলে সংবিধান তো ছুড়ে ফেলবেনই।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। সভায় ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়। হানিফ বলেন, সংবিধান রাষ্ট্র পরিচালনার পবিত্র দলিল। জনগণের মৌলিক অধিকারের রক্ষাকবচ। তাই খালেদা জিয়াকে তাঁর এ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, আলোর মিছিল, আলোকচিত্র প্রদর্শনী, শোক মিছিল প্রভৃতি।