জন্মজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার সন্ধ্যায় পাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে পাবনার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদ এ উৎসবের আয়োজন করে। উৎসবের আহ্বায়ক ও পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকারের সভাপতিত্বে দুই কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন শিক্ষায় সোলায়মান মিয়া (মরণোত্তর), মুহামঞ্চদ কামরুজ্জামান ও মুহামঞ্চদ নুরুন্নবী, সাংবাদিকতায় আনোয়ারুল হক এবং সাহিত্যে মনোয়ার হোসেন। l পাবনা অফিস