জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্তিকের মধূপুর্ণিমা ও জারি সম্রাট, চারণকবি মোসলেম উদ্দীনের ১১৩তম জন্মজয়ন্তী উপলক্ষে মোসলেম স্মৃতি পরিষদ নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, কবির প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, লাঠিখেলা, মোসলেমগীতি প্রতিযোগিতা, জারিগান ও স্মরণসভা। আজ রোববার বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জারিগানের পাশাপাশি কবিগান, ভাবুকগান, এমনকি ঝুমুর যাত্রা গানের অদ্বিতীয় প্রবাদপুরুষ ছিলেন মোসলেম উদ্দীন। তিনি ২০টি জারিগানের পালাকাহিনিসহ দেড় হাজার গান রচনা করেছেন।