জন্মজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোভাযাত্রা, আলোচনা সভা, মঙ্গল প্রদীপ প্রজ্বালন, গীতা পাঠ, ধর্মীয় সংগীত, প্রসাদ বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে গুরুচাঁদ ঠাকুরের ১৭১তম জন্মজয়ন্তী উৎসব। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে শহরের কবি জসীমউদ্‌দীন হলে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন মতুয়া সম্প্রদায়ের নেতা অংশুপতি ঠাকুর। মতুয়া গবেষক আশুতোষ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন শিশু সংগঠন ফুলকির সভাপতি অঞ্জলি বালা, ফরিদপুরের টেলিফোন বিভাগের বিভাগীয় প্রকৌশলী বিশ্বম্ভর গায়েন, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন অবকাঠামোর প্রকল্প পরিচালক ভরত চন্দ্র মণ্ডল প্রমুখ।