জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুলের ৬০তম জন্মদিন পালন করেছেন তাঁর শুভানুধ্যায়ীরা। গত বৃহস্পতিবার রাত ১০টায় নগরের জিন্দাবাজার এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে তাঁরা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিলেটের অফিসপ্রধান মঈনুল হক বুলবুল। অনুভূতি ব্যক্ত করেন আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল। এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক আব্দুল আলীম শাহ, শাকির হোসাইন, শেখ মোহাম্মদ নাসির, ব্যবসায়ী মিষ্টু দত্ত, ছড়াকার বশির আহমদ জুয়েল প্রমুখ।