প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর ছাত্রলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদ্যাপন করেছে। গতকাল সোমবার নগরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম। অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ, ছাত্রলীগের সাবেক নেতা শেখ আবুল হাসনাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদত খান প্রমুখ।