জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের জন্মদিন পালন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সংগঠনের সৈয়দপুর উপজেলা শাখা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির আলী আজাদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন প্রাবন্ধিক নুরুজ্জামান জোয়ার্দার। এতে কাজী আবুল হাসনাত, শেখ রোবায়তুর রহমান, মিয়া মোহাম্মদ ইলিয়াছ, শফিউল ইসলাম, হোসনে আরা লিপি, মাহাবুব আলম প্রমুখ রণেশ দাশগুপ্তের জীবনাদর্শের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন। পরে সদস্যরা গণসংগীত পরিবেশন করেন।