জন্মদিন পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নানা আয়োজনে বাংলা ভাষার অন্যতম কবি মহাদেব সাহার ৭২তম জন্মদিন পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ উদ্দিন সরকার। কবির বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন রায়গঞ্জ পৌরসভার মেয়র আবদুল্লাহ আল পাঠান, আবদুল মুকিত, বিজয় কুমার সাহা, তৌহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, দশম শ্রেণির ছাত্র ইমরান নাজির খান প্রমুখ।