জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে গতকাল রোববার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করেছে ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দল। এ উপলক্ষে দুপুরে শহরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে কেক কাটেন নেতা-কর্মীরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন আশরাফ হোসেন, আবদুল্লাহ সরদার বাবু, হেমায়েত হোসেন প্রমুখ।