জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো
প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৮ সালের এই দিনে পত্রিকাটি পথচলা শুরু করে। আজ সকাল থেকেই কারওয়ানবাজারে সিএ ভবনে প্রথম আলোর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়। এতে প্রথম আলোর বিভিন্ন বিভাগের কর্মী, প্রথম আলোর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুরের পর থেকেই বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন ফুল দিয়ে প্রথম আলোকে শুভেচ্ছা জানান।
সন্ধ্যায় প্রথম আলো কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রথম আলোর ১৭ তম বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সব প্রতিষ্ঠানের মধ্যে আছে বসুন্ধরা গ্রুপ, প্রাণ-আরএফএল গ্রুপ, র্যাংগস, ওয়ালটন, স্যামসাং, হুয়াই, ম্যাক্সাস, বাংলাদেশ মহিলা পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, সানিডেল স্কুল, চ্যানেল আই, এটিএন বাংলা, আরটিভি, বাংলাভিশন, চ্যানেল নাইন, ঢাকা ট্রিবিউন, সিটিসেল, সিটি ব্যাংক এনএ, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, এক্সট্রা কমিউনিকেশন, কনসিটো পিআর, আইডিসিএল, প্রচিত ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড, নিকিশা অ্যাডভারটাইজিং। এ ছাড়া ব্যক্তিগতভাবেও অনেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।