জন্মদিনের দুই দিন আগে বাস কেড়ে নিল কানিজের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানিজ ফাতেমা
কানিজ ফাতেমা

১১ নভেম্বর সোমবার জন্মদিনটা ঘটা করে উদ্যাপনের পরিকল্পনা করেছিলেন তিনি। মা বলেছিলেন, জন্মদিনে মেয়েকে দামি উপহার দেবেন। কিন্তু জন্মদিনের মাত্র দুই দিন আগে গতকাল শুক্রবার বিকেলে বিআরটিসির একটি দোতলা বাস প্রাণ কেড়ে নিল কানিজ ফাতেমা তাসনিমের (১৮)। কানিজের জন্মদিনে উত্সবের পরিকল্পনা করা স্বজনেরা এখন ভাসছেন শোকের সাগরে। ওই বাসের ধাক্কায় আহত হয়েছেন কানিজের খালা রুবিনা আক্তার ও দুই রিকশাচালক। কানিজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। কলেজে পরীক্ষা দিয়ে রিকশায় খালার সঙ্গে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের বাসায় ফেরার পথে শাপলা চত্বরের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহত রুবিনা আক্তার ও দুই রিকশাচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর কমলাপুরে বাসের ধাক্কায় সন্তানের সামনে মারা যান গৃহবধূ রোকসানা বেগম। ১২ অক্টোবর কমলাপুরে বাসের ধাক্কায় প্রাণ হারান আরেক গৃহবধূ সানজিদা আক্তার। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে পাঁচটার দিকে কানিজদের রিকশাসহ দুটি রিকশাকে শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের সামনে সরকারি পরিবহন সংস্থা বিআরটিসির একটি দোতলা বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে কানিজ ও রুবিনা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। বাসটির সামনের অংশে আটকে যাওয়া রিকশা দুটিকে দুই চালক নূরুল আলম ও ফজলুর রহমানসহ ছেঁচড়ে কিছু দূর নিয়ে গিয়ে বাসটি থামে। আহত কানিজ, রুবিনা ও দুই রিকশাচালককে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিত্সক কানিজকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কানিজের বাবা আবদুস সালেক ও মা রোকসানা বেগমসহ স্বজনেরা। সন্ধ্যায় হাসপাতালে গিয়ে দেখা যায়, রোকসানা বিলাপ করে বলছেন, ‘মেয়ের জন্মদিনে দামি জিনিস গিফট করব বলেছিলাম। আমার

মেয়ে কানিজ ফাতেমার জন্মদিনের উত্সব এবার ঘটা করে উদ্যাপনের শখ ছিল বাবা আবদুস সালেকের। আগামী সোমবার তাঁর জন্মদিন। কিন্তু গতকাল হঠাত্ এক বাস সবকিছু  এলোমেলো করে দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মেয়ের লাশের পাশে বাবার বুকফাটা কান্না। ফাতেমা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ষ ছবি: প্রথম আলো
মেয়ে কানিজ ফাতেমার জন্মদিনের উত্সব এবার ঘটা করে উদ্যাপনের শখ ছিল বাবা আবদুস সালেকের। আগামী সোমবার তাঁর জন্মদিন। কিন্তু গতকাল হঠাত্ এক বাস সবকিছু এলোমেলো করে দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ মর্গে মেয়ের লাশের পাশে বাবার বুকফাটা কান্না। ফাতেমা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ষ ছবি: প্রথম আলো

মেয়েকে এভাবে ছিনিয়ে নিল কেন?’ স্বজনদের জড়িয়ে ধরে ‘আমার সব শ্যাষ হইয়া গেল’ বলে অঝোরে কাঁদছিলেন আবদুস সালেক। তিনি বলেন, দুই মেয়ের মধ্যে বড় কানিজের দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছে। গত ২৭ অক্টোবর পরীক্ষা শুরুর কথা থাকলেও হরতালের কারণে শুরু হয় ৩১ অক্টোবর। হরতালের কারণে গতকালও বেলা দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে মেয়ে খালার সঙ্গে বাসায় ফিরছিল। ছোট মেয়ে কানিজ ফারজানা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলে পড়ে। বড় মেয়ে এই স্কুল থেকেই মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। কাঁদতে কাঁদতে আবদুস সালেক বলেন, ‘আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল ভাই।’ স্বজনেরা জানান, রুবিনার স্বামী ইতালিপ্রবাসী দেলোয়ার হাওলাদার কানিজের ছোট চাচা। এক সন্তানকে নিয়ে রুবিনা কানিজদের সঙ্গেই থাকেন। রাতে শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের সামনে কাচের টুকরা পড়ে আছে। প্রত্যক্ষদর্শী ফল বিক্রেতা আমজাদ আলী বলেন, ‘হঠাত্ শব্দে চাইয়া দেহি, দুইডা রিকশারে টাইন্না নিয়ে আসতেছিল বাসটি। রাস্তায় দুইজন পইড়া আছে।’

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, বাস ও বাসের চালক সাহাবউদ্দিনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। মতিঝিল থানায় আটক বাসচালক সাহাবউদ্দিন দাবি করেন, ‘ব্রেক ফেইল’ করায় দুর্ঘটনা ঘটেছে। বাসটির মতিঝিল থেকে সাভার যাওয়ার কথা ছিল। শাপলা চত্বরে যাওয়ার পর তিনি বাসের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। রাত নয়টার দিকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করছিল কানিজের পরিবার। আবদুস সালেক সাংবাদিকদের বলেন, ‘কাটাছেঁড়া আর মামলা কইরা কী অইব।’