জন্মনিবন্ধন দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার জন্মনিবন্ধন দিবস। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ জাতীয় পর্যায়ে দিবসটি পালিত হবে।
২০০৭ সাল থেকে দেশে দিবসটি পালন করা হচ্ছে। এবার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জন্ম-মৃত্যু নিবন্ধনে থাকলে সচেতন, সহজ হবে সেবা গ্রহণ এবং উন্নয়ন’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্প আজ বেলা ১১টায় বিয়াম মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন অনুযায়ী, পাসপোর্ট পেতে, বিয়ে নিবন্ধনে, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে, সরকারি-বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগ পেতে, ড্রাইভিং লাইসেন্স পেতে, ভোটার তালিকা তৈরিতে এবং জমি নিবন্ধনে বয়স প্রমাণের জন্য জন্মসনদ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।