জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করায় স্ত্রীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে অনুমতি ছাড়া জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। নির্যাতন সইতে না পেরে ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পেঁচিবাড়ী গ্রামের রুবেল আহমেঞ্চদের (২৭) ১৪ বছরের বিবাহিত জীবনে পাঁচটি সন্তানের জন্ম হয়। এর মধ্যে দুটি মারা গেছে। এ অবস্থায় স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী সাগরিকা প্রায় এক বছর আগে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন। বিষয়টি জানতে পেরে রুবেল প্রায়ই স্ত্রীতে নির্যাতন করতেন। শুক্রবার সকালে পারিবারিক সামান্য ঘটনা নিয়ে রুবেল সাগরিকাকে মারধর করেন। নির্যাতন সইতে না পেরে সাগরিকা দুপুরে বিষ পান করেন। পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাঁকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রুবেলের মা রাহেনা খাতুন সাগরিকাকে নির্যাতনের সত্যতা নিশ্চিত বলেন, ঘটনাটি স্বামী-স্ত্রীর ব্যাপার। ধুনট থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মাজেদ মিয়া জানান, শুক্রবার মেয়ের বাবার মৌখিক অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।