জন্মবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৪৪তম জন্মবার্ষিকী গতকাল বুধবার যথাযথ মর্যাদায় নড়াইলে পালিত হয়েছে। ওয়ার্কার্স পার্টির নড়াইল পৌর কমিটি এ উপলক্ষে গতকাল দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল নেতার প্রতিকৃতিতে ফুল দেওয়া ও আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস। আরও বক্তব্য দেন অধ্যাপক রবিউল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন মাহ্মুদ হাসান সাইফুল্লাহ্। বিমল বিশ্বাস বলেন, কমরেড লেনিন রাশিয়ায় বিপ্লব সংগঠিত করে মার্ক্স-এঙ্গেলসের তত্ত্বকে শুধু বাস্তবায়িত করেননি বরং মার্ক্সবাদকে বিকশিত করেছেন। জনগণের সঙ্গে সম্পর্ক নিবিড় করতে না পারলে কোনো পার্টি বেঁচে থাকতে পারে না এবং ব্যাপক ভিত্তিও পেতে পারে না। সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় এবং এর ধ্বংস অনিবার্য, তা তাঁর লেখায় তুলে ধরেছেন।