জন্মবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোমিওপ্যাথি চিকিৎসার জনক স্যামুয়েল হ্যানিম্যানের ২৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের উপজেলা শাখা এর আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সংগঠনের উপজেলা সভাপতি কে এম আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন আলফাডাঙ্গা কাজী সিরাজুল ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মনোয়ারা আহাদ, সহকারী অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।