জন্মবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ নূতন চন্দ্র সিংহকুণ্ডেশ্বরী প্রতিষ্ঠান-গুলোর প্রতিষ্ঠাতা শহীদ নূতন চন্দ্র সিংহের ১১০তম জন্মবার্ষিকী আজ ১ ডিসেম্বর। এ উপলক্ষে আজ শহীদ নূতন সিংহ স্মৃতি সংসদ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে শ্মশানমন্দির ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন, বিকেলে আলোচনা সভা ও সন্ধ্যায় পুষ্পপ্রদীপ প্রজ্বালন। এ ছাড়া বেলা তিনটায় কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ফজলী হোসেন সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন সাংসদ আসাদুজ্জামান নূর। সভা শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির ও মহাবিদ্যালয়ের ছাত্রীরা এবং সুবীর নন্দী সংগীত পরিবেশন করবেন। বিজ্ঞপ্তি।