জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৬৮তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় তাঁর জন্মভিটায় দুই দিনব্যাপী সাহিত্যকর্মের ওপর আলোচনা, সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সেখানে গ্রামীণ মেলাও বসেছে। সন্ধ্যায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ আবদুর রউফ প্রধান অতিথি থাকবেন। মুখ্য আলোচক হিসেবে থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচনা শেষে জেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় নাট্যানুষ্ঠান হবে।