জন্মবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শ্রীমদ্ভগবতের প্রথম বঙ্গানুবাদক ও প্রখ্যাত গীতিকার প্রয়াত কাশীনাথ দাশ তালুকদারের ১০৪তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় শহরের মেজরটিলা শ্যামলী এলাকায় প্রয়াতের অনূদিত শ্রীমদ্ভগবত পাঠ করেন সাবেক শিক্ষক প্রমথেশ দাশ তালুকদার। এ সময় বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিমান চন্দ্র রায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌমিত্র কুমার দাশ, ব্যাংক কর্মকর্তা পার্থ তালুকদার, শাহজালাল উচ্চবিদ্যালয়ের শিক্ষক মৃদুল কান্তি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। সিলেট প্রতিনিধি|