জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার তাঁর জন্মস্থান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে তাঁর জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়। বেসরকারি উদ্যোগে নির্মিত শেরেবাংলা রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে সাতুরিয়া এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া হয়। সভায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাদেকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ঝালকাঠি পৌরসভার মেয়র মো. আফজাল হোসেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান কবির, ইউপি চেয়ারম্যান আমিনুল রশিদ, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আককাস শিকদার ও শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল বাশার।