জন্মবার্ষিকী পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের স্বভাব কবি বিপিন সরকারের ৯৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইল পৌরসভার বাহিরডাঙ্গা গ্রামে কবির নিজ বাড়িতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রার্থনাসংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ইত্যাদি। বিনয় কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সুবাস বিশ্বাস, চিকিৎসক মায়া রানী বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক শরফুল আলম, মূর্ছনা সংগীত নিকেতনের অধ্যক্ষ গোলক চন্দ্র বিশ্বাস প্রমুখ। বাংলা ১৩৩০ সালের ৫ পৌষ কবি বাহিরডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ২৭ নভেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি দেহত্যাগ করেন। তাঁকে নিজ বাড়ির আঙিনায় সমাহিত করা হয়।