জন্মবিরতিকরণ বড়ির মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) চট্টগ্রাম শাখার জন্মবিরতিকরণ বড়ি ‘হাসি’ ও ‘মুক্তি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক শেখ রুকনুদ্দীন আহ্ম্মদ। এফপিএবি চট্টগ্রাম শাখার অবৈতনিক সাধারণ সম্পাদক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ হোসেন আল মামুন। অতিথি ছিলেন সমাজসেবী জেসমিন সুলতানা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাবিহা মুসা ও এফপিএবি চট্টগ্রাম শাখার অবৈতনিক কোষাধ্যক্ষ এম এ মান্নান।