জন্মশতবর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, তেভাগা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অমল সেনের জন্মশতবর্ষ উদ্যাপন হবে আগামী ২৮ জুলাই। গতকাল শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ উপলক্ষে নড়াইলে দিনব্যাপী নানা কর্মসূচির গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রপ্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, অমল সেনের জীবনদর্শন নিয়ে আলোচনা ইত্যাদি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে দলের পলিটব্যুরোর সদস্য কমরেড বিমল বিশ্বাস, জেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।