জন্মশতবার্ষিকী উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাউলসম্রাট শাহ আবদুল করিমের জন্মভিটা সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে তাঁর জন্মশতবার্ষিকীর দুই দিনব্যাপী উৎসব হবে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি। শাহ আবদুল করিম পরিষদ এই উৎসবের আয়োজন করছে। গত শনিবার রাতে সংগঠনের এক বৈঠকে দুই দিনব্যাপী এই উৎসবের তারিখ ঠিক করা হয়। একুশে পদক পাওয়া বাউলসম্রাট শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মারা যান। শাহ আবদুল করিম পরিষদের সভাপতি ও শাহ আবদুল করিমের ছেলে শাহ নূরজালাল জানান, ২০০৬ সাল থেকে উজানধল গ্রামে প্রতিবছর ‘শাহ আবদুল করিম লোক উৎসব’ হচ্ছে। সুনামগঞ্জ অফিস|