জন্মশতবার্ষিকীতে জয়নুলকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশে চারুকলার পথিকৃৎ। বাঙালির রুচি নির্মাণে তিনি অগ্রণী ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশের চারুকলায় প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন রচনা করেছিলেন তিনি।
শিল্পাচাের্যর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল এনায়েতবাজার মহিলা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা এ আলোচনা সভা এবং শিশু-কিশোর চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য দেন চিত্রশিল্পী মনসুর উল করিম, সৌমেন দাশ, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদ উপকমিটির সভাপতি রফিকুল ইসলাম।