জন্মাষ্টমী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের দেওভোগ লক্ষ্মীনারায়ণ জিউ আখড়া মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় নারী-পুরুষসহ নানা বয়সের হাজারো মানুষ অংশ নেয়। ঢাকঢোল আর নানা বাদ্যের তালে তালে কৃষ্ণভক্তরা নেচেগেয়ে শোভযাত্রা প্রাণময় করে তোলেন। এ ছাড়া ট্রাকে চড়ে নেচেগেয়ে এই দিনের আনন্দ উপভোগ করেন তরুণ-তরুণীরা। নানা ব্যানার, ফেস্টুন ও কৃষ্ণের প্রতিকৃতির সঙ্গে জন্মাষ্টমীর টি-শার্ট ও ক্যাপ শোভাযাত্রাকে বর্ণিল করে।