জন্মাষ্টমী উদ্যাপন
‘দুষ্টের দমন আর শিষ্টের পালন’ করতে দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বসুদেব-দেবকীর কোলে মামা কংসের কারাগারে জন্ম নেন তিনি। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্যাপন করে থাকেন। আজ শনিবার ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে ভগবান শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে সারা দেশে।

বিকেলে জন্মাষ্টমী উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা প্রদক্ষিণ করে।

চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকায় দুপুর ১২টায় দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা।

নারায়ণগঞ্জ শহরে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা।

শ্রীকৃষ্ণের বাল্য রূপ ‘গোপাল’কে নিয়ে রাজশাহীতে শোভাযাত্রা। ছবিটি সাহেব বাজার এলাকা থেকে তোলা।

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের বেশে রথের সারথি সেজেছেন একজন। আর বসে আছেন অর্জুন বেশে একজন।

বিকেল পৌনে পাঁচটায় ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত জন্মাষ্টমী মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।

বগুড়া শহরের সাতমাথা প্রদক্ষিণ করছে জন্মাষ্টমীর শোভাযাত্রা।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় মেতে উঠেছে শিশুর দল। সঙ্গে ছিলেন নারীরাও।

রাধা-কৃষ্ণের বেশে দুজন। চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকা থেকে ছবিটি তোলা।

জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

জন্মাষ্টমীর শোভাযাত্রায় ছিল নানান আয়োজন। ছবিটি চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এলাকা থেকে তোলা।

ছেলের জীবন বাঁচাতে দৈব সহায়তায় কারাগার থেকে ছেলেকে নিয়ে বের হন পিতা বসুদেব। এরপর তাঁকে গোকুলে যশোদা ও নন্দের কাছে রেখে আসেন। শোভাযাত্রায় সেই চিত্রকল্প। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।

মহানগর পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যৌথ উদ্যোগে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

বসুদেব-দেবকী বেশে কারাগারে বন্দী সেজেছেন দুজন। ছবিটি ময়মনসিংহ শহরের কালীবাড়ি প্রধান সড়ক থেকে তোলা।

রংপুর শহরের সিটি বাজারের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা।