জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নানা অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উদ্যাপন করছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নগরের জে এম সেন হল থেকে শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জে এম সেন হলে এসে শেষ হয়।এখানে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, জেলা প্রশাসক ফয়েজ আহমদ, জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, অগ্রণী ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন, রাখাল দাসগুপ্ত, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দেবাশীষ পালিত প্রমুখ।