জন্মাষ্টমীর ছুটি পরিবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দ্রতিথি অনুসারে পূর্বঘোষিত শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৫ আগস্ট রোববারের পরিবর্তে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশের সব সরকারি ও আধাসরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থা ও প্রতিষ্ঠানে সাধারণ ছুটি (পাবলিক হলিডে) পালন করা হবে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গতকাল রোববার এক প্রজ্ঞাপনে জানানো হয়। তথ্য বিবরণী।