জন্মাষ্টমীর দিনে কলেজ খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নির্দেশনা উপেক্ষা করে গতকাল রোববার জন্মাষ্টমীর দিনেও পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ডিগ্রি কলেজের পাঠদানের কার্যক্রম খোলা রাখেন অধ্যক্ষ মো. নেছার উদ্দিন সিকদার। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার বিধান রয়েছে।
অধ্যক্ষ মো. নেছার উদ্দিন কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের তথ্য এবং গবেষণাবিষয়ক সম্পাদকও।
কলেজের কয়েকজন হিন্দু শিক্ষার্থী ও শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, জন্মাষ্টমী একটি বিশেষ দিন। এই দিনটিকে পারিবারিক ও সর্বজনীনভাবে উদ্যাপন করা হয়। এমন একটি দিনে অধ্যক্ষ কলেজ খোলা রেখে ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হেনেছেন।
মো. নেছার উদ্দিন বলেন, ‘রোজাসহ বিভিন্ন বন্ধের কারণে পাঠদান ব্যাহত হয়েছে। এ ছাড়া ডিগ্রি শিক্ষার্থীদের নিবন্ধনের কাজ ছিল। এসব কারণে আজকে (রোববার) কলেজ খোলা ছিল।’