জন্মাষ্টমীর শোভাযাত্রায় হামলা, আহত ২
নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে গতকাল বৃহস্পতিবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শোভাযাত্রায় হামলার অভিযোগ পাওয়া গেছে।সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় শোভাযাত্রায় অংশগ্রহণকারী দুই ব্যক্তি আহত হন। তাঁরা হলেন: টিপু ত্রিবেদী (২৬) ও নিখিল চন্দ্র দে (৩২)।রাজারামপুর রক্ষা কালীমন্দিরের সভাপতি হারাধন চন্দ্র দাস বলেন, সকাল সোয়া নয়টার দিকে তাঁরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা বাজার জামে মসজিদ অতিক্রম করার সময় হঠাৎ একটি ম্যাক্সি শোভাযাত্রার ভেতর ঢুকে পড়ে। এতে শোভাযাত্রার পেছনে থাকা কয়েক শিশু-কিশোর আঘাত পায়। এ ঘটনায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে ম্যাক্সিচালকের তর্কবিতর্ক হয়। এরপর শোভাযাত্রা ফেনী-নোয়াখালী মহাসড়ক হয়ে বাজারের পূর্ব মাথায় পৌঁছামাত্র পাশের উত্তর মোহামঞ্চদপুর গ্রামের জহির উদ্দিনের নেতৃত্বে সাত-আটজনের একদল লোক লাঠি নিয়ে অতর্কিতে হামলা চালায়।সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান বলেন, ‘হিন্দুদের শোভাযাত্রার ভেতরে একটি ম্যাক্সি ঢুকে পড়ায় তারা চালককে চড়-থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সিএনজি স্ট্যান্ডের শ্রমিকদের কয়েকজন শোভাযাত্রায় হামলার চেষ্টা চালায়। স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়েছেন।’