জন্মের পরই মায়ের হাতে খুন নবজাতক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থানার ১২ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল সোমবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, জন্মের পরপরই নবজাতকের জন্মদাতারাই তাকে খুন করেছে। এ ঘটনায় জন্মদাতা নার্গিস (২৫) ও নাছিরকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া নার্গিস ১২ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়ক এলাকার ৩৭ নম্বর বাড়ির ছয়তলার বাসার গৃহকর্মী। আর নাছির ওই বাড়ির নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে অবৈধভাবে শারীরিক সম্পর্ক থাকায় নার্গিস গর্ভবতী হয়ে পড়েন। গতকাল সোমবার সকাল পৌনে আটটার দিকে ওই বাসার বাথরুমেই নবজাতকের জন্ম হয়।