জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের ‘মলয়া’ সংগীতের প্রাণপুরুষ মহর্ষি মনোমোহনের ১৩৬তম জন্মোৎসব আজ ২৪ জানুয়ারি। এ উপলক্ষে মহর্ষির জন্মভূমি ও সমাধিস্থল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের ‘আনন্দ আশ্রম’ প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবি আসাদ চৌধুরী এই উৎসবের উদ্বোধন করবেন। ফরিদা পারভীনসহ বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পী অনুষ্ঠানে ‘মলয়া’ গান পরিবেশন করবেন।