প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে গতকাল শুক্রবার বিকেলে সাংস্কৃতিক সংগঠন ‘পুনশ্চ যশোর’-এর চতুর্থ জন্মোৎসবের উদ্বোধন করা হয়। বিশিষ্ট ১৫ নাগরিক ১৫টি প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন। এরপর ১৯৪৭ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধোত্তর নানা বিষয় নিয়ে ‘পায়ে পায়ে চলছি সবাই’ শিরোনামে গীতি-আলেখ্য হয়। মান্নান হীরার রচনায় ও দেবদুলাল রায়ের নির্দেশনায় অসাম্প্রদায়িক চেতনার নাটক ইঁদারা ও প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র ‘রস-আলো’ থেকে বিষয় সংগ্রহ করে অবিজ্ঞ পন্ডিতের পাঠশালা শিরোনামে ছোটদের নাটক মঞ্চস্থ হয়। এ ছাড়া সমবেত কয়েকটি নৃত্য ও সংগীত পরিবেশিত হয়।