প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় সেবাশ্রম সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী যুগাচার্য প্রণবানন্দজী মহারাজের ১২০তম জন্মোৎসব উপলক্ষে বার্ষিক উৎসব ও আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে সেবাশ্রম সংঘ থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণব রঞ্জন বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জগদীশ চন্দ্র, সত্যনাথ সুভ্রা বসাক, প্রেমা বসাক, তারা রানী, নওগাঁ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গুরুদাস দত্ত প্রমুখ বক্তৃতা করেন।