প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী জব ফেয়ার গতকাল থেকে শুরু হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। তৃতীয় সিটিব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৫ শিরোনামের এই মেলায় দেশের স্বনামধন্য প্রায় ২০টি কোম্পানি অংশগ্রহণ করছে। মেলা আজ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। মেলায় অংশগ্রহণকারী কয়েকটি কোম্পানি সরাসরি সিভি সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে অনস্পট চাকরির অফার করবে।