জবাই করা ২৮০টি শালিক পাখি উদ্ধার শিকারিদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় জবাই করা ২৮০টি শালিক পাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ছয় পাখি শিকারিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজ ইকবাল জানান, লোহাগড়ার ঘাঘা যোগিয়া গ্রামের পাটখেত থেকে গত শনিবার দিবাগত রাতে এসব পাখি শিকার করা হয়। ওই রাতে পুলিশ লক্ষ্মীপাশার ব্যাপারিপাড়া থেকে জবাই করা ২৮০টি শালিক পাখিসহ ছয়জন শিকারিকে আটক করে। পরে রোববার বিকেলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খানের ভ্রাম্যমাণ আদালত তাঁদের জরিমানা করেন।

রেবেকা খান বলেন, শিকার করে পাখি হত্যার অভিযোগে নয়ন শেখ (২০), জহির খাঁ (২৩), রমজান খাঁ (২৭), শুকুর মণ্ডল (২৫), মুসা মণ্ডল (১৮) ও আইনালকে (১৭) ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।