জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কাস্টমস এলাকায় ককটেল হামলার ঘটনায় গ্রেপ্তার ইমরান অপরাধ স্বীকার করে গতকাল শনিবার আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া অন্য একটি মামলায় তাঁকে ছয়দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে জানান, বিস্ফোরক মামলায় মহানগর হাকিম রহমত আলীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইমরান। ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম কাস্টমস এলাকায় ককটেল হামলা চালান তিনি। এ ছাড়া নাশকতা করার জন্য গোসাইলডাঙ্গা এলাকার একটি রিকশা গ্যারেজে পেট্রলবোমা, ককটেল ও গান পাউডার মজুত করেছিলেন তিনি। গত শুক্রবার এসব বোমা উদ্ধার করা হয়। এ মামলায় তাঁকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।