জবানবন্দি দিলেন জব্দ তালিকার এক সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী বাংলা একাডেমীর সহগ্রন্থাগারিক এজাবউদ্দিন মিয়া। তিনি জব্দ তালিকার সাক্ষী। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এজাবউদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান। এ সময় মুজাহিদ আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে এজাবউদ্দিন বলেন, মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার কর্মকর্তারা ২০১০ সালের বিভিন্ন সময়ে বাংলা একাডেমীর গ্রন্থাগারে এসে তাঁদের চাহিদা অনুসারে ১৯৭১ ও ১৯৭২ সালের বিভিন্ন পত্রপত্রিকা দেখেন এবং তাঁদের প্রয়োজন অনুসারে এসব পত্রপত্রিকা স্ক্যান ও প্রিন্ট করেন। এজাবউদ্দিনের জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, এ মামলায় আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা আজ (বৃহস্পতিবার) ট্রাইব্যুনালে আসেননি। তিনি সাক্ষীকে জেরার জন্য সময়ের আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল রোববার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন এবং ওই দিন রাষ্ট্রপক্ষকে নতুন সাক্ষী হাজির করতে বলেন।আসামিপক্ষের সাক্ষী উপস্থিত না হলে সাক্ষ্য বন্ধ করে দেওয়া হবে: ট্রাইব্যুনালজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষী ঠিকমতো উপস্থিত না হলে সাক্ষ্য গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল-২। গতকাল এ মামলায় আসামিপক্ষের প্রথম সাক্ষী আরশেদ আলীর জেরার ধার্য দিনে সাক্ষী অনুপস্থিত থাকায় ট্রাইব্যুনাল এ কথা বলেন। পরে তাঁকে জেরার জন্য আগামী রোববার পুনর্নির্ধারিত দিন ধার্য করা হয়।