জবানবন্দি দিলেন নব্য জেএমবির কামরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নব্য জেএমবির সদস্য সালাহউদ্দিন কামরান।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরী আসামির জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কামরান জবানবন্দিতে বলেছেন, কল্যাণপুরে পুলিশের অভিযানে আহত অবস্থায় গ্রেপ্তার রাকিবুল হাসান ওরফে রিগ্যানের কাছে তিনি মিরপুরের পাইকপাড়ায় এক জঙ্গি আস্তানায় প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি কল্যাণপুরের তাজ মঞ্জিলে পুলিশের অভিযানে নিহত জঙ্গি আবু হাকিম নাঈমের হাত ধরে নব্য জেএমবিতে ঢোকেন।
পুলিশ জানায়, কামরানকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ গত ২৮ সেপ্টেম্বর ঢাকার অদূরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে গ্রেপ্তার করে।