জবানবন্দি দিলেন র্যাবের আরও দুই কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে র‌্যাব-১১-এর দুই কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে র‌্যাব-১১-এর মেজর মো. সুরুজ মিয়া এবং অপর জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে উপপরিদর্শক (এসআই) পলাশ গোলদার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডলের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি হত্যা মামলায় পৃথক দুটি আদালতে সাক্ষী হিসেবে র‌্যাবের দুই কর্মকর্তা মেজর মো. সুরুজ মিয়া এবং এসআই পলাশ গোলদার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই সাতজনকে অপহরণকারী দলের সদস্য ছিলেন মেজর সুরুজ ও এসআই পলাশ গোলদার। তাঁরা স্বীকারোক্তিতে ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন।